![]() উজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার
৭ April ২০২৬ Tuesday ১১:৫০:৫১ AM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশালের উজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক ইউনিয়ন ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম মো. রাফিন খন্দকার রাহাত। তিনি উপজেলার সাতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাফিন খন্দকার রাহাতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে কঠোর এই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়। উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তারেক সুজন ও সদস্য সচিব মো. মুরাদ হাওলাদারের (রনি) যৌথ সিদ্ধান্তে তাকে পদ থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত বহিষ্কারের দিন থেকেই কার্যকর হবে। এখন থেকে রাফিন খন্দকার রাহাতের কোনো বক্তব্য, কার্যক্রম বা সংগঠনের পরিচয় ব্যবহারের দায়ভার ছাত্রদল নেবে না। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তারেক সুজন বলেন, ‘ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

