Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে ব্যবসায়ীকে মারধর করে পৌনে ৫ লাখ টাকা ছিনতাই
৮ April ২০২৬ Wednesday ২:০৩:১৩ PM
মুলাদীতে ব্যবসায়ীকে মারধর করে পৌনে ৫ লাখ টাকা ছিনতাই
মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে শিপন কাজী নামের এক ব্যবসায়ীকে মারধর করে পৌনে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে গাছুয়া ইউনিয়নের ডুমুরীতলা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও টাকা উদ্ধার করতে পারেনি।
এ ঘটনায় শিপন কাজী বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মুলাদী থানায় লিখিত অভিযোগ করেছেন।
শিপন কাজী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরগাছুয়া গ্রামের মৃত জালাল কাজীর ছেলে। তিনি ঢাকায় অটোরিকশার যন্ত্রপাতির ব্যবসা করেন। বাড়িতে পাকাভবন করতে টাকা নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে লঞ্চঘাটে নেমে মারধর ও ছিনতাইয়ের শিকার হন বলে জানান।
শিপন কাজী বলেন, সোমবার ঢাকা থেকে লঞ্চে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ভোর সাড়ে ৪টার দিকে ডুমুরীতলা লঞ্চঘাটে নামেন। ঘাটে কিছু দূরে যাওয়ার পর চরগাছুয়া গ্রামের মেছের সরদারের ছেলে রাসেল সরদার ও খোকন সরদারসহ ৫-৬ জন দুর্বৃত্ত পথরোধ করেন। তারা তাকে মারধর করে ৪ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আটকে রাখেন। পরে স্বজন ও ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মুলাদী থানার এএসআই মো. আনিছ জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ডুমুরীতলা লঞ্চঘাট এলাকা থেকে শিপন কাজীকে উদ্ধার করে রাতেই মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই সময় কাউকে আটক করা যায়নি।
মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার