![]() কাউখালীতে বিভিন্ন দাবিতে কৃষক ক্ষেতমজুর সমিতির পথসভা ও স্মারকলিপি প্রদান
৮ April ২০২৬ Wednesday ৯:২৭:২৫ PM
![]() কাউখালী (পিরোজপুর)সংবাদদাতাজাতীয়সহ স্থানীয় ১৮দফা দাবি আদায়ের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে কৃষক ও ক্ষেতমজুর সমিতির উদ্যোগে পথসভা ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে। বুধবার (৮এপ্রিল) দুপুরে উপজেলা সড়কে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় ক্ষেত মজুর সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি নিমাই মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল গুহ, ক্ষেত মজুর সমিতির কাউখালী শাখার সভাপতি নারায়ণ চন্দ্র মিস্ত্রি, অনন্ত সিকদার প্রমুখ। পরে জাতীয় ও স্থানীয় ১৮ দফা দাবি লিখিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান এর নিকট হস্তান্তর করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

