" />
AmaderBarisal.com Logo

উজিরপুরের সাতলা – শিবপুর সড়কের বেহাল দশা, ব্যবহারকারীদের দুর্ভোগ


আমাদেরবরিশাল.কম

৯ April ২০২৬ Thursday ১২:৩৬:১৫ PM

নিজস্ব প্রতিনিধি:

সাতলা থেকে শিবপুর পর্যন্ত একমাত্র প্রধান সড়কটি বছরের পর বছর কাঁচা অবস্থায় রয়েছে। কৃষি, মৎস্য ও খামার নির্ভর এ অঞ্চলের মানুষ এই সড়ক ব্যবহার করে বরিশালসহ গোপালগঞ্জ, পিরোজপুর, মাদারীপুর, কোটালীপাড়া, খুলনা ও ঢাকায় যাতায়াত করে থাকেন।

তবে বর্ষা মৌসুম এলেই সড়কটি কর্দমাক্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে একদিকে যেমন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে সড়কটি যেন ‘মরণ ফাঁদে’ পরিণত হয়। এতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারেন না। এছাড়া হাজার হাজার শিক্ষার্থী নিয়মিত স্কুল-কলেজে যেতে না পারায় পড়াশোনায় বিঘ্ন ঘটছে। জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রেও দেখা দিচ্ছে চরম সংকট।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি পাকা করা হলে এলাকার কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং স্বল্প সময়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা হয়ে ঢাকায় যাতায়াত সহজ হবে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।