![]() পিরোজপুরে ভয়াবহ আগুনে ৬ দোকানির স্বপ্ন পুড়ে ছাই
৯ April ২০২৬ Thursday ২:৫১:২৯ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুরের সদরে ভয়াবহ আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ) ভোর ৪টার দিকে সদর উপজেলার ছোট জুজখোলা এলাকার টেক্সটাইল মিলসংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে দোকানগুলো পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন: মো চান মিয়া শেখ, মো. ইমাম হোসেন, মো. ইলিয়াস হোসেন, আমজেদ, ডা. আ. সালাম (লাল মিয়া) এবং চান মিয়া খান। তাদের প্রত্যেকের দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদ এবং সেক্রেটারি জহিরুল হক।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

