বাউফলে অগ্নিকান্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
আমাদেরবরিশাল.কম
৯ April ২০২৬ Thursday ৩:২১:১৬ PM
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকাÐে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সুন্দর আলী খান বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাÐে আব্দুস সালাম খান, জালাল খান ও খলিল খানের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে জালাল খানের ঘরে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রæত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় পাশাপাশি তিনটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল রাত দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের আরও ঘরবাড়ি রক্ষা পায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাউফল ষ্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সাব্বির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জালাল খানের ঘরে একটি পুরনো সিলিং ফ্যান শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।