![]() এক অভিযানেই মিলল হাজার হাজার লিটার তেল, বরিশালে ব্যবসায়ীকে জরিমানা
৯ April ২০২৬ Thursday ১১:১০:১১ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ভূমি মো. বায়জিদ সরদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ বাজারে ব্যবসায়ী সুশান্ত বালার দুটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল উদ্ধার করা হয়। পরে অবৈধ মজুদের দায়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা ডিজেল ও পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদারকির জন্য স্থানীয় ইউপি সদস্য ও সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

