![]() ৩ হাজার হাদিস মুখস্থ শুনিয়ে আলোচনায় ছারছীনা মাদ্রাসার এক শিক্ষার্থী
১০ April ২০২৬ Friday ৬:৫৩:১৬ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশালের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছারছীনা দ্বীনিয়া মাদ্রারাসার ছাত্র মুহাম্মদ ইমরান ফারুক একসাথে তিন হাজার হাদিস মুখস্থ শুনিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই অসাধারণ কৃতিত্ব ইতোমধ্যেই সহপাঠী, ওস্তাদ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ইমরান ফারুক শুরু থেকেই মেধাবী ও পরিশ্রমী ছাত্র হিসেবে পরিচিত। জানা গেছে, ইমরান ফারুক বর্তমানে মাদ্রারাসাটির ইফতা বিভাগে অধ্যয়নরত। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যবসায় আর গভীর মনোযোগের ফল হিসেবে তিনি এই সাফল্য অর্জন করেন। সম্প্রতি এক বিশেষ আসরে তিনি ধারাবাহিকভাবে তিন হাজার হাদিস মুখস্থ শুনিয়ে উপস্থিত আলেম-উলামাদের বিস্মিত করেন। এদিকে, সহপাঠীরা তার এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন, অনেকেই তাকে অনুসরণ করে হাদিস শিক্ষায় আরও মনোযোগী হওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন। ধর্মীয় মহল মনে করছে, ইমরান ফারুকের এই কৃতিত্ব দেশের মাদ্রারাসা শিক্ষার মান ও সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে। ছারছীনা দরবার শরীফের গদ্দীনিশীন পীর, আলহাজ্ব মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মাঃজিঃয়া)। এই ছাত্র ৩০০০ হাজার হাদিস মুখস্থ করায়, ছারছীনা দীনিয়া মাদ্রাসার ছাত্র মাওলানা ইমরান ফারুক কে ফ্রী ওমরাহ হজ্ব করাবেন বলে ঘোষনা দিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

