![]() তেল মজুদ বা দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক,বরিশাল
১২ April ২০২৬ Sunday ৭:৪৩:০০ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেছেন কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে তেল মজুদ করার মাধ্যমে বাজারে সংকট সৃষ্টি করছে। ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। কোথাও অস্বাভাবিকভাবে তেল মজুদ বা দাম বাড়ানো হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লাইসেন্স বাতিল করতে হবে। এসময় তিনি তেল মজুদ বা কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান। রোববার সকাল ১০টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। এসময় পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসাসহ সামরিক বাহিনীর কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিতিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

