" />
AmaderBarisal.com Logo

আমরা জুলাই সনদের প্রতিটি দফাকে সম্মান করি: পার্থ


আমাদেরবরিশাল.কম

১২ April ২০২৬ Sunday ১০:৪৪:১৪ PM

ভোলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই সনদ নিয়ে আমরা আগেও যেটা বলেছি এখনও বলছি। জুলাই সনদকে বিরোধী দল থেকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে, আমাদেরকে আর বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা যেন জুলাই সনদের বিরুদ্ধে। আমরা জুলাই সনদকে মানি এবং প্রতিটি দফাকে সম্মান করি।

রোববার (১২ এপ্রিল) বিকেলে ভোলা শহরের উকিলপাড়া বাসভবনে তার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 


পার্থ আরও বলেন, ‘আমি আগেও বলেছি জুলাই সনদের স্পিরিটটাকে আমরা ধারণ করব এবং একই সময়ে আমরা সংবিধানকেও রিসপেক্ট করব। আমরা আমাদের মতো করে করব। এটি নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীও আশ্বাস দিয়েছেন। এটাকে নিয়ে বিরোধী দল শুধু শুধু এরকম একটা বিভ্রান্তি সৃষ্টি করা যে, আমরা এটা মানি না বা মানব না এবং প্রতরাণা করছি। আমার মনে হয় প্রতারণা কথাটা অনেক শক্ত, এখান থেকে বিরোধী দলের সরে আসা উচিত।’

এ সময় ভোলা-বরিশাল সেতু নিয়ে পার্থ বলেন, ‘ভোলা-বরিশাল সেতু অনুমোদন হয়েছে। এটির ব্যাপারে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই একনেকের মিটিংয়ে এটি অ্যাপ্রুভ হবে। মেডিকেল কলেজের বিষয়টি সরকার মোটামোটি অনুমোদন দিয়েছে, মেডিক্যাল কলেজ হবে এবং এটা ভোলা সদরেই হবে। ৪২ দিনে ভোলাবাসীর জন্য আমাদের এ দুইটি অর্জন।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।