" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে একুশে টেলিভিশনের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নববর্ষ উদযাপিত


আমাদেরবরিশাল.কম

১৪ April ২০২৬ Tuesday ১১:০৯:৩৫ PM

অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপিত হয়েছে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পন ও শুভ নববর্ষ।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতিত্ব করেন একুশে টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি মো: আজমীর হোসেন তালুকদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.মো: শাহাদাৎ হোসেন খান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি এ্যাড. আক্কাস সিকদার, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত সহ অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সাংবাদিকগন ও স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।