![]() কৃষকদের হাতে সরাসরি পৌঁছে যাবে সরকারি সহায়তা: নুর
১৫ April ২০২৬ Wednesday ৪:১৪:১৭ PM
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() কৃষকদের হাতে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য কাজ করছেন। সরকারি সহায়তা ও প্রণোদনা সরাসরি যেন কৃষকের হাতে কোনো মাধ্যম ছাড়া পৌঁছে যায় সেজন্য কৃষি কার্ডের প্রবর্তন করেছেন। নুর বলেন, সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। ঈদের আগে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সন্মানিত করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ হলরুমে তিনি এসব কথা বলেন। এতে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

