" />
AmaderBarisal.com Logo

হামের উপসর্গ নিয়ে বরিশালে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪


আমাদেরবরিশাল.কম

১৫ April ২০২৬ Wednesday ৪:২১:৫৭ PM

নগর প্রতিনিধি:

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শিশুটি চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন।


মৃত শিশুটির নাম রাহাত। সে ভোলার দৌলতখানের বাসিন্দা জাকির হোসেনের ছেলে। এ নিয়ে বরিশাল বিভাগে এই রোগের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে; যার মধ্যে শেবাচিমে হাসপাতালে মৃত্যু হলো সাতজনের।


বুধবার (১৫ এপ্রিল) সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে হাসপাতালটির তিনটি হাম আইসোলেশন কক্ষে রোগী ভর্তি রয়েছে ১৪০ জন। যার মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন। হাসপাতাল ছেড়েছেন পাঁচজন। জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ৫০৫ রোগী।


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, হাম সংক্রমণ রোধে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিশেষ করে শিশুদের টিকাদান ক্ষেত্রে জোর দেয়া হচ্ছে। এই কার্যক্রম পুরোপুরি সম্পন্ন করতে পারলে এই রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।