![]() ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের স্মারকলিপি, ৩০ এপ্রিল পর্যন্ত আলটিমেটাম
১৫ April ২০২৬ Wednesday ১১:২৯:৩০ PM
পটুয়াখালী প্রতিনিধি: ![]() স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। দাবি বাস্তবায়নে ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে (আলটিমেটাম) তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচিতে যাবেন। বুধবার (১৫ এপ্রিল) পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট (আন্দোলন বাস্তবায়ন কমিটি) পটুয়াখালী জেলা শাখার নেতারা। এ সময় সংগঠনের জেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড স্বীকৃত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। ১৯৭৮ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠনের পর এসব প্রতিষ্ঠানের কার্যক্রম চালু হলেও এখনো জাতীয়করণ হয়নি। ফলে শিক্ষকেরা চরম আর্থিক সংকটে মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষকদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি মাদ্রাসাগুলো দ্রুত জাতীয়করণ করে শিক্ষকদের বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা। স্মারকলিপিতে আরও বলা হয়, বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। শিক্ষক নেতারা জানান, ৩০ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

