![]() আমতলী টিএনটি রোডে দিনে-দুপুরে চুরি: অতিষ্ঠ এলাকাবাসী
১৭ April ২০২৬ Friday ৭:০৩:১৪ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() আমতলী পৌরসভার টিএনটি রোড এলাকায় চুরির ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। আজ দুপুরে অ্যাডভোকেট সালাম ও শিক্ষিকা ফারজানার মিলির খালি বাসায় চুরি হয়েছে, চোর মালামাল সহ ২ লক্ষ টাকা নিয়ে যায়। এর আগেও এই এলাকায় মিলন দফাদার, দেলোয়ার মোল্লা ও দফাদার বাড়িসহ একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এলাকার অধিকাংশ বাসিন্দা সরকারি চাকরিজীবী হওয়ায়, চোরেরা মূলত তাদের অফিস টাইমকে টার্গেট করে দিনের বেলাতেই এসব চুরি করছে। বারবার চুরির ঘটনায় এলাকাবাসী এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

