![]() পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচন, আওয়ামী পন্থি স্বতন্ত্রের দখলে সভাপতি-সম্পাদক
১৭ April ২০২৬ Friday ৮:৫১:০৮ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার বিকালে শেষ হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং স্বতন্ত্র (আওয়ামী পন্থি) প্রার্থীরা অংশগ্রহণ করেন। মোট ১৫টি পদে নির্বাচনে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট শাহ আলম (স্বতন্ত্র) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এএকএম আউয়াল (স্বতন্ত্র)। উভয়ই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের হারিয়ে বিজয়ী হয়েছেন। অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি আনোয়ার হোসেন তালুকদার স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম আলী মোল্লা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, গ্রন্হাগার ও পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক শুশেন কুমার হালদার, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, হিসাব নিরীক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম শিমুল। এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- মিসেস নাসিমা আক্তার, সরজিত কুমার অধিকারী, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

