![]() এনএসআই এর তথ্যের ভিত্তিতে বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুদ এবং বেশি দামে বিক্রির অপরাধে ০১ টি প্রতিষ্ঠানে জরিমানা এবং ২,০০০ লিটার (২,৪৫,০০০ টাকার) জ্বালানি তেল জব্দ।
১৯ April ২০২৬ Sunday ৪:৩২:১০ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() আজ ১০:৩০-১:১০ ঘটিকা পর্যন্ত বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন আগরপুর বাজার এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা’র গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআই এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রির অপরাধে মেসার্স সুমন স্টোর এর স্বত্বাধিকারী নুরুল ইসলাম কে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৩ (২) খ, ঘ ধারা মোতাবেক ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার পাশাপাশি তাদের নিকট মজুদ থাকা ১৪০০ লিটার ডিজেল জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে স্থানীয় ট্রলার চালক, ট্রাক্টর চালক, স্পিডবোট চালক ও আলফা চালক এবং মোটরসাইকেল চালকদের নিকট বিক্রি করা হয়। যার বিক্রিত মূল্য ১ লক্ষ ৬১ হাজার টাকা। এছাড়াও জব্দকৃত ৬০০ লিটার অকটেন স্থানীয় মোটরসাইকেল ও পাম্প চালকদের নিকট ৮৪,০০০ টাকায় বিক্রি করার প্রক্রিয়া চলমান রয়েছে। উক্ত টাকা নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হবে। গোয়েন্দারা গোপন পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারে, উল্লিখিত ব্যক্তি তার নিজ সার ও কীটনাশকের দোকানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল সংগ্রহ করে সরকার নির্ধারিত দামের থেকেও ৫০/৬০ টাকা বেশি দামে বিক্রি করে আসছিলো। তারই ধারাবাহিকতায় বরিশাল নগরীর পোর্ট রোডস্থ “এসএম ট্রেডার্স” এর নামে মেঘনা অয়েল ডিপো হতে উল্লিখিত জ্বালানি তেল সংগ্রহ করে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে বাবুগঞ্জ উপজেলাধীন আগরপুর বাজারের নিজ দোকানে নিয়ে আসে। গোয়েন্দারা উক্ত তেলের গাড়ি অনুসরণ করে আগরপুর বাজারে এসে দেখতে পান তাদের নিজ মালিকানাধীন মোট ০৫ টি দোকান ও ০২ টি গোডাউন রয়েছে। পরবর্তীতে এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের সদস্যরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিষয়টি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি সহকারী কমিশনার (ভূমি) কে ঘটনাস্থলে প্রেরণ করেন এবং উল্লিখিত ঘটনার সত্যতা পেয়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। গোয়েন্দা সদস্যরা এরুপ অসাধু ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গোপন নজরদারি অব্যাহত রাখছেন বলে জানান। অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী, উপজেলা প্রশাসন ও আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

