![]() বাইশারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনতার আস্থায় রেজাউল কবির মুকুল
১৯ April ২০২৬ Sunday ৫:২৭:২৮ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ![]() দরজায় কড়া নাড়ছে ইউপি নির্বাচন। বরিশালের বানারীপাড়া উপজেলায় ৮ ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা ভাবে তাদের প্রার্থীতার জানান দিচ্ছেন। কেউ কেউ এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে শুভেচ্ছা পোষ্টার ও ব্যানার সাঁটিয়ে প্রার্থী হওয়ার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন। উপজেলার ঐতিহ্যবাহী বাইশারী ইউনিয়নে বেশ কয়েকজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর নামের গুঞ্জন শোনা যাচ্ছে। এসব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নামের মধ্যে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবির মুকুলের নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তিনি ওই ইউনিয়নের বাইশারী গ্রামের মরহুম আঃ রশিদ তালুকদার ও হাচানবানু দম্পতির ছেলে। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান রেজাউল কবির মুকুল বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, ত্যাগী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই তিনি দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে সাহসী ও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নিবেদিত কর্মী হিসেবে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করেন এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি পড়াশোনা, কর্মজীবন ও ব্যবসায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এই সময়ে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলেন এবং মানবিক ও কল্যাণমূলক উদ্যোগে নিরলসভাবে কাজ করেন। ২০১৭ সাল থেকে অদ্যবধি তিনি জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রাজধানীতে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নির্বাহী সদস্য হিসেবে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। এই দুই প্ল্যাটফর্ম থেকেই তিনি সংগঠনকে শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং জাতীয়তাবাদী চেতনা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুকুল একজন পরোপকারী, সদালপি, সৎ,নিষ্ঠাবান, নির্ভীক, কর্মী ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় সর্বমহলে সুপরিচিত। তিনি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়ান এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তিনি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর দূরদর্শী নেতৃত্ব, সততা ও কর্মদক্ষতা আগামী দিনে এলাকার উন্নয়ন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই দৃঢ়ভাবে বিশ্বাস করেন এলাকাবাসী। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি এলাকায় দলীয় প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণায় অংশ নিয়ে সুমিষ্ট ব্যবহারের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে রেজাউল কবির মুকুল বিএনপির একজন গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার আস্থা ও ভালোবাসার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। জিয়া অন্তঃপ্রাণ মোঃ রেজাউল কবির মুকুল রাজধানী ও এলাকায় আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবির মুকুল বলেন, দল ও আপামর জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে ঐতিহ্যবাহী বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দল-মত,ধর্ম-বর্ণ,শ্রেণী-পেশা নির্বিশেষে সবার জন্য সমান সেবা নিশ্চিত করা পক্ষপাতহীন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা দখলবাজি ,চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, অনিয়ম, ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান গ্রহণ, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে উদ্যোগ গ্রহণ সর্বোপরি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন করে আলোকিত এক মডেল ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ্। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

