![]() বরগুনায় বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে
১৯ April ২০২৬ Sunday ৭:২৮:৪২ PM
তালতলী (বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল খান (৩২) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ খান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রান্নাঘর নির্মাণের জন্য বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন সোহেল খান। গাছটি বিদ্যুতের লাইনের খুব কাছাকাছি থাকায় এবং বিদ্যুৎ-সংযোগ বন্ধ না করেই গাছ কাটার সময় সেটি লাইনের ওপর পড়ে যায়। এতে সোহেল খান বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। এ সময় তাঁকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাঁর বাবা আব্দুল আজিজ খানও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নেওয়ার পথে সোহেল খান মারা যান। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

