" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পন্য ও সার বিতরণ করা হয়েছে।


আমাদেরবরিশাল.কম

১৯ April ২০২৬ Sunday ৭:৩৯:০১ PM

কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:


২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন/প্রণোদনা সহায়তা খাত হতে গোলপাতার বাগান তৈরি এবং খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা ও জৈব সার এবং উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

ভিওঃ
রবিবার বিকালে উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপকরন বিতরনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন সাদেক। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক হোসেন, কলাপাড়া প্রেসক্লাব এর সাবেক সভাপতি হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি।
#
পটুয়াখালী



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।