" />
AmaderBarisal.com Logo

সড়ক দূর্ঘটনায় আহত ববি শিক্ষার্থী, ৪ লাখ জরিমানা


আমাদেরবরিশাল.কম

১৯ April ২০২৬ Sunday ১০:১৩:০৪ PM

শনিবার ১৮ এপ্রিল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন বরিশাল বিশ্ববিদ্যালয়য়ের(ববি) রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী তামিম। তেলবাহী গাড়ির সাথে সংঘর্ষ ঘটে মোটরসাইকেলের।

এসময় মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়। দূর্ঘটনায় আহত শিক্ষার্থী তামিমকে ভর্তি করানো হয় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

গতকালের ঘটনার জের ধরে ভিসি বরাবর অভিযোগ দেওয়া হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে। মালিক সমিতি গতকাল আশ্বস্ত করেছিলো ক্ষতিপূরণ দেওয়ার।

কিন্তু নির্ধারিত সময় রবিবার দুপুর ১২ টার পূর্বে মালিক সমিতি আসতে পারেনি।

পরবর্তীতে বিভাগের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে চার দফা দাবি নিয়ে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন।প্রায় ২ ঘন্টার সড়ক অবরোধের কারনে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এরপর বিকাল ৫ টায় বিষয়টি সমাধান করার জন্য উপাচার্যের অফিস কক্ষে বসেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন আহত শিক্ষার্থীর বাবা শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় পেট্রোল পাম্প ও ট্যাংক লড়ি সমিতির সাধারণ সম্পাদক জনাব মীর আহসান উদ্দিন পারভেজ, বরিশাল বিভাগীয় পেট্রোল পাম্প ট্যাংক লড়ি সমিতির সহ-সভাপতি মীর জিয়া উদ্দিন মিজান, বরিশাল বিভাগ শ্রমিক ইউনিয়নের সভাপতি একে এম শহিদুল্লাহ।

আরো উপস্থিত ছিলেন ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

আহত শিক্ষার্থীর বাবা শহিদুল ইসলামের কাছে ৪ লাখ টাকা হস্তান্তর করেন বরিশাল বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি একে এম শহিদুল্লাহ।

আহতের বাবা শহিদুল বলেন, তেলের গাড়ির সাথে এক্সিডেন্ট করার কারনে ট্যাং লড়ি মালিক সমিতি আমাদের পাশে দাড়িয়েছে এবং চিকিৎসার ভার বহন করেছে।

বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি একেএম শহিদুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের ট্যাংক লড়ির সাথে শিক্ষার্থী এক্সিডেন্ট করে আহত হয়েছেন।

আমরা সবাইকে নিয়ে সুষ্ঠু সমাধান করেছি।আমরা আহত শিক্ষার্থীর চিকিৎসার ভার বহর করেছি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভিপি বলেন, আমাদের যে আহত শিক্ষার্থী তাকে মালিক সমিতি একটি ক্ষতিপূরণ দিয়েছে।এবং পরবর্তীতে আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম। তারা আমাদের চার দফাই মেনে নিয়েছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।