" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দায়িত্ব গ্রহণ করলেন সভাপতি টুলু ও সাধারণ সম্পাদক শফিক


আমাদেরবরিশাল.কম

২০ April ২০২৬ Monday ৬:২৮:৪১ AM

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ,স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রেসক্লাবের মর্যাদা আরও উন্নত করতে আমরা কাজ করবো। সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রেসক্লাবকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও আধুনিক সংগঠনে রূপান্তর করতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো।অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে নর্ব নির্বাচিত সভাপতিকে বাবুগঞ্জের সাংবাদিকমহল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি সাইফুল রহিম ও সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক আরিফ হোসন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।