Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৬:৫১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজী গ্রেফতার
২২ April ২০২৬ Wednesday ২:১১:৩৪ PM
Print this E-mail this

বাউফলে বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজী গ্রেফতার


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফরিদ উদ্দিন গাজী (৪৫) উপজেলা বিএনপির সদস্য তালিকায় রয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাউফল থানার এএসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ফরিদ গাজীর বিরুদ্ধে চেক জালিয়াতি ও একটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ফরিদ গাজীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ গাজীর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন সময় ভিন্ন রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করতেন বলে অভিযোগ আছে। এছাড়া এলাকায় ভীতি সৃষ্টি, হামলা-মারামারিতে জড়িত থাকা এবং গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই আগেও তাকে বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেফতার করা হয়েছিলো ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com