" />
AmaderBarisal.com Logo

গলাচিপায় কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য


আমাদেরবরিশাল.কম

২২ April ২০২৬ Wednesday ৬:৪১:৪০ PM

গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপা সরকারি কলেজের দেয়ালে ‘হাদি ব্যবসা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না।’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়াল লিখনের ছবিটি ছড়িয়ে পড়ে। এরপর থেকে এ বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়,  গলাচিপা সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ তার ফেসবুক আইডিতে পোস্ট করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখার সহ-সভাপতি জিএম সফিক।

এ বিষয় সংবাদকর্মীদের গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত বলেন, বাংলাদেশে রাজনীতি সবাই ওপেনে করুক। ছাত্র অধিকার, চরমোনাইর সবাইকে চেনে; কিন্তু ছাত্রশিবিরের দুজনকে চেনে; কিন্তু আর কাউকে চিনে না। আমরা চাচ্ছি সবাই ওপেনে রাজনীতি করুক। গুপ্ত রাজনীতি বন্ধ হোক।

গলাচিপা সরকারি কলেজ শাখার ছাত্র দলের সহ-সভাপতি জিএম সফিকুল ইসলাম জানান, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না। প্রকাশ্যে আসতে হবে। সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকে গুপ্তভাবে কাজ করবে এটা হতে পারে না। যার যার রাজনৈতিক পরিচয় দিতে হবে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান বলেন, আমাদের যে গুপ্ত, ছাত্রশিবির মানে পাকিস্তানি- লিখছে, এটা ছাত্রদলের অপরাজনীতির একটা দৃষ্টান্ত। গলাচিপায় এতদিন পর্যন্ত ছাত্রদলের অবস্থান ছিল না। অবস্থান প্রমাণ করতে এগুলো করতেছে।

এর আগে ছাত্রশিবিরের উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান তার ফেসবুকে ছাত্রদলের ভিডিওটি শেয়ার দিয়ে লেখেন- ‘গলাচিপা সরকারি কলেজে প্রতিহিংসার রাজনীতির সূচনা করল ছাত্রদল। আদু ভাইদের অপপ্রচারের বিরুদ্ধে বহু আগেই বলে গিয়েছেন আল্লামা সাঈদী।’

এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি মো জিল্লুর রহমান বলেন, এখনই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। ঘটনাস্থলে আমি পুলিশ পাঠাচ্ছি। তদন্ত করে বিস্তারিত জানাব।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।