![]() গলাচিপা সরকারি কলেজের দেয়ালে ‘গুপ্ত’ বিরোধী স্লোগান, উত্তেজনা
২২ April ২০২৬ Wednesday ১১:১৯:১৭ PM
![]() পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজে ‘হাদি ব্যবসা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না’ দেয়াললিখনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। গলাচিপা সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ তার ফেসবুক আইডিতে দেয়াললিখনের ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে সরকারি কলেজ শাখার সহসভাপতি জিএম সফিককেও দেখা যায়। ![]() গলাচিপা সরকারি কলেজের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত সংবাদকর্মীদের বলেন, ‘বাংলাদেশে রাজনীতি সবাই ওপেনে করুক।ছাত্র অধিকার, চরমোনাইর সবাইকে মানুষ চেনে। কিন্তু ছাত্র শিবিরের দুজনের বাইরে আর কাউকে চেনে না। আমরা চাচ্ছি সবাই ওপেনে রাজনীতি করুক। গুপ্ত রাজনীতি বন্ধ হোক।গলাচিপা সরকারি কলেজ শখার ছাত্র দলের সহসভাপতি জিএম সফিকুল ইসলাম জানান, ‘গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না। প্রকাশ্যে আসতে হবে। সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে ঢুকে গুপ্তভাবে কেউ কাজ করবে এটা হতে পারে না। যার যার রাজনৈতিক পরিচয় দিতে হবে। ![]() এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান বলেন, ‘আমাদের গুপ্ত লিখেছে, ছাত্রশিবির মানে পাকিস্তানি বলেছে। এটা ছাত্রদলের অপরাজনীতির দৃষ্টান্ত। গলাচিপায় এত দিন পর্যন্ত ছাত্রদলের অবস্থান ছিল না। অবস্থান প্রমাণ করতে এগুলো তারা করছে।’ এর আগে ছাত্রশিবিরের উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান তার ফেসবুকে ছাত্রদলের ভিডিওটি শেয়ার দিয়ে লেখেন—‘গলাচিপা সরকারি কলেজে প্রতিহিংসার রাজনীতির সূচনা করল ছাত্রদল। আদু ভাইদের অপপ্রচারের বিরুদ্ধে বহু আগেই বলে গিয়েছে, আল্লামা সাঈদী।’ ![]() বিষয়টি নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘এখনই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। ঘটনাস্থলে আমি পুলিশ পাঠাচ্ছি। তদন্ত করে বিস্তারিত জানাব।’ উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রামের সরকারি সিটি কলেজ ক্যাম্পাসের একটি ভবনে জুলাই-আগস্টের গ্রাফিতির নিচে ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। পরে ‘ছাত্র’ শব্দটি মুছে দিয়ে তার ওপর ‘গুপ্ত’ লেখা হয়। এ লেখা নিয়ে একটি ভিডিও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রচার করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা পাল্টাপাল্টি মন্তব্য করতে থাকেন। এর জেরে মঙ্গলবার দুপুরের দিকে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||




