" />
AmaderBarisal.com Logo

নিজের বিয়ে বন্ধ করা সেই তহমিনা পেল ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা


আমাদেরবরিশাল.কম

২৩ April ২০২৬ Thursday ১২:০৮:৫৮ PM

ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পুলিশের সহায়তা নিয়ে নিজের বিয়ে ঠেকিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তহমিনা আক্তার। এজন্য তাকে পিরোজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

তহমিনা আক্তার পিরোজপুরের জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে জিয়ানগর উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ১নং চাড়াখালী ওয়ার্ডের বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে।

বুধবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তাকে ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও তার পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান, জেলা মহিলা বিষয়ের অধিদপ্তর উপ-পরিচালক মোসা. নাজমুন নাহার, জিয়ানগর মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসী।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান জানান, অদম্য সাহসী নারী শিক্ষার্থী তহমিনা আক্তার যে সাহসিকতার পরিচয় দেখিয়েছে তা দেখে আমরা মুগ্ধ। ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তহমিনাকে পুরস্কৃত করতে পেরে আমরা আনন্দিত।

গত ১৮ এপ্রিল নিজের বাল্যবিয়ের হাত থেকে রেহাই পেতে জিয়ানগর থানায় অবস্থান নেয় এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার। বিষয়টি যুগান্তরে প্রকাশ হওয়ার পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তার বাল্যবিয়ের কার্যক্রম স্থগিত করা হয়। ‘বাল্যবিয়ে দেবে না’ এই শর্তে তার বাবার কাছ থেকে এ বিষয়ে মুচলেকা রাখা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।