" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালীতে সড়কে পড়ে যাওয়া ব্যাগ নিয়ে উধাও রিকশাচালক, থানায় অভিযোগ


আমাদেরবরিশাল.কম

২৩ April ২০২৬ Thursday ৪:৪৪:১৪ PM

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী শহরে সড়কে পড়ে যাওয়া একটি ব্যাগ নিয়ে উধাও হয়েছেন অজ্ঞাত এক রিকশাচালক। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পটুয়াখালী পৌরসভার আদালতপাড়া এলাকার বাসিন্দা মোঃ সিদ্দিকুর রহমান বাবু সিকদার (৬৫) গত ৯ এপ্রিল সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে সদর রোড দিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা ব্যাগটি অসাবধানতাবশত রাস্তায় পড়ে যায়। ব্যাগে নগদ ৬০ হাজার টাকা, ঠিকাদারি কাজের স্টিমেটসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
পরে প্রায় ১৫ মিনিট পর বিষয়টি বুঝতে পেরে তিনি ঘটনাস্থলে ফিরে গিয়ে খোঁজাখুঁজি করেন। এ সময় সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত এক রিকশাচালক ব্যাগটি নিয়ে চলে যাচ্ছে। তবে এখনো ওই রিকশাচালককে শনাক্ত করা সম্ভব হয়নি এবং ব্যাগটিও উদ্ধার করা যায়নি।
এ ঘটনায় ভুক্তভোগী পটুয়াখালী সদর থানা-এ একটি অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।