Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৫:২৭ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বিদ্যুৎ না থাকায় অন্ধকারে পা পিছলে নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিলল দুদিন পর
২৩ April ২০২৬ Thursday ৮:২৬:২৯ PM
Print this E-mail this

বিদ্যুৎ না থাকায় অন্ধকারে পা পিছলে নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিলল দুদিন পর


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া জহিরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে লোহালিয়া নদীর বগা ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।

স্থানীয়দের তথ্যমতে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। ঢাকায় এক আত্মীয়ের জানাজায় যোগ দিতে বাড়ি থেকে রওনা হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঘাটে পৌঁছান জহিরুল ইসলাম। ফেরিতে ওঠার সময় ঘাট এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ অন্ধকার ছিল। এ অবস্থায় অসাবধানতাবশত তিনি পা পিছলে নদীতে পড়ে যান।

ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয় জেলেরা রাতভর অনুসন্ধান চালায়। খবর পেয়ে বগা ও দুমকি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

‎ফায়ার সার্ভিস সূত্র জানায়, অন্ধকার ও নদীর প্রবল স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিনও অভিযান অব্যাহত থাকলেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার নদীতে ভেসে উঠলে তার মরদেহ শনাক্ত করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com