" />
AmaderBarisal.com Logo

চুরির অভিযোগে যুবকের হাত বেঁধে কাটা হলো চুল


আমাদেরবরিশাল.কম

২৩ April ২০২৬ Thursday ১১:২২:২০ PM

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফল উপজেলায় চুরির অভিযোগে সজিব মিয়া (২৫) নামে এক যুবককে হাত বেঁধে মাথার চুল কেটে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি সজিব মিয়াকে আটক করে। একপর্যায়ে তাকে একটি কাঠের চৌকির ওপর বসিয়ে হাত বেঁধে রাখা হয়। পরে তার মাথার চুল কেটে দেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী মাইনুল ইসলাম বলেন, সজিব দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মে জড়িত বলে লোকজনের মধ্যে অভিযোগ রয়েছে। সর্বশেষ সোনার গহনা চুরির অভিযোগে তাকে স্থানীয়রা হাত বেঁধে চুল কেটে শাস্তি দেন।

এদিকে এই ঘটনার প্রায় দুই মিনিটের একটি ভিডিও বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে চুরির অভিযোগে মারধরের শিকার সজিব মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, চুরির অভিযোগে হাত বেঁধে মারধরের ঘটনাটি আমাদের নজরে আসেনি। কারো বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মারধরের বিষয়টিও খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।