Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৪:০৬ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » সহায়তার চাল পায়নি বাউফলে চন্দ্রদ্বীপের জেলেরা
২৪ April ২০২৬ Friday ৩:৩৮:৫৫ PM
Print this E-mail this

সহায়তার চাল পায়নি বাউফলে চন্দ্রদ্বীপের জেলেরা


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে চলমান ৬০ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হতে আর মাত্র ৬ দিন বাকি। অথচ নিষেধাজ্ঞার ৫৪ দিন পার হলেও পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের নিবন্ধিত জেলেরা এখনো পাননি সরকারের মানবিক সহায়তার চাল। এতে কর্মহীন জেলে পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
জেলেরা বলছেন, নদীতে মাছ ধরা বন্ধ থাকায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এমন সময় সরকারি সহায়তার চালই ছিল একমাত্র ভরসা। কিন্তু সেই চাল না পাওয়ায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছে তাদের।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাউফল সংলগ্ন তেঁতুলিয়া নদীর ধুলিয়া থেকে বগী পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষিত। মার্চ ও এপ্রিল এই দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় নিবন্ধিত জেলেদের জীবিকা সহায়তায় সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল প্রদান করে।
গত ২৪ ফেব্রুয়ারী খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন এবং ২৬ ফেব্রুয়ারীর মধ্যে জেলেদের মাঝে তা বিতরণের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। ইতোমধ্যে পৌরসভাসহ ৮টি ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। শুধু চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১ হাজার ৪৫৫ জন জেলেরা এখনো বঞ্চিত রয়েছেন।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলে মো. সোহেল বলেন, মাছ ধরতে পারছি না, আয়-রোজগারও বন্ধ। সরকারি চালও পাইনি। পরিবার নিয়ে খুব কষ্টে আছি।”
আরেক জেলে আনোয়ার মাঝি বলেন, “সব ইউনিয়নে চাল দেওয়া শেষ, শুধু আমরা পাইনি। চাল না দিলে খাব কী?”
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য বলেন, প্যানেল চেয়ারম্যানের মতিগতি কিছু বুঝি না।
এ বিষয়ে চন্দ্রদ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবুল বশার মৃধাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে পরিষদের দফাদার মো. রুহুল আমিন বলেন, আজ (শুক্রবার) ৪-৫ ও ৬ নং ওয়ার্ডের ৩৮০জন জেলেদের মধ্যে চাল বিতরন করা হবে। বাকী ১হাজার ৭৫ জেলেদের মাঝে কবে চাল বিতরন করা হবে এমন প্রশ্নে তিনি কোন মন্তব্য করেন নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com