![]() মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
২৪ April ২০২৬ Friday ৩:৪৭:৪৪ PM
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : ![]() পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী রূপান্তর-এর আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা সম্পন্ন হয়। এতে ‘ইয়ুথ ফর ম্যানগ্রোভ’-এর ৩৫ জন স্বেচ্ছাসেবী যুব সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ইয়ুথ ফর ম্যানগ্রোভ এর সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লা আল অভির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর-এর পিরোজপুর জেলার কো-অর্ডিনেটর সাহিদা বানু সোনিয়া। এসময় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শাহীন খান, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান ফিরোজ, আফজাল মিয়া, প্রজেক্টের কোষাধ্যক্ষ রিমন হোসেন, সদস্য কাওসার ইমন, সানু, মাসুম বিল্লাহ প্রমুখ৷ ইয়ুথ ফর ম্যানগ্রোভের যুব সদস্যরা জানান, কর্মশালা এবং প্রচারের মাধ্যমে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাসহ দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থাকে একত্রিত করে সুন্দরবন ইমপ্যাক্ট জোনে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এ কর্মশালার মূল লক্ষ্য। এছাড়া মঠবাড়িয়া উপজেলার সকল জনসাধারণকে সুন্দরবন ও আশেপাশের পরিবেশ প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করে সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

