![]() গৌরনদীতে গৃহকর্তার চোখে খোচা দিয়ে পালালো চো*র
২৪ April ২০২৬ Friday ৮:০৯:০২ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। চোরের হামলায় গৃহকর্তা মিন্টু তালুকদার গুরুত্বর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (২৪ এপ্রিল) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপূর্বে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের মিন্টু তালুকদার অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আমার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়িতে যায়। সেই সুযোগে কৌশলে বসতঘরে ঢুকে চুরি করছিলো এক চোর। এ সয়য় আমি বাড়িতে এসে ঘরে প্রবেশ করে একই গ্রামের বাবুল ফকিরের ছেলে আরিফ ফকিরকে চুরি করতে দেখে তাকে ঝাপটে ধরে ডাক-চিৎকার দেই। পরবর্তীতে চোর আরিফ আংগুলে খোচা দিয়ে আমার চোখ উপরে ফেলার চেষ্টা করে এবং আমাকে মারধর করে পালিয়ে যায়। তিনি আরও বলেন, চোর আরিফ আমার বসতঘর থেকে নগদ চার হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে। সে এলাকায় একজন চিহ্নিত চোর হিসেবে স্বীকৃত। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। অভিযুক্ত আরিফ ফকিরের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

