" />
AmaderBarisal.com Logo

মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু


আমাদেরবরিশাল.কম

২৫ April ২০২৬ Saturday ৪:১২:১৪ PM

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মো. রাসেল হাওলাদার (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার পরে মঠবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাতুব্বর বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রাসেল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত সময়ের যেকোন সময় রাসেল হাওলাদার বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তার বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের  জন্য মরদেহ থানায় নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে ট্রান্সমিটার চুরি করতে বৈদ্যুতিক খুঁটির ওপরে ওঠে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে রাসেল মারা যায়। তিনি আরও বলেন, এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় একটি অপমুত্যৃর মামলা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।