![]() পিরোজপুরে কৃত্রিম রং দিয়ে আইসক্রিম তৈরি, কারখানা মালিকের জরিমানা
২৫ April ২০২৬ Saturday ৫:২০:২৫ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, কৃত্রিম রং ও অনুমোদনহীন লেবেল লাগিয়ে বাজারজাতকরণের দায়ে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ এপ্রিল) পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন। আদালত সূত্র জানায়, সদর উপজেলার রানীপুর এলাকায় রনি আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এসময় অনুমোদন ছাড়াই আইসক্রিমের মোড়কে লোগো লাগিয়ে, অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি অপরাধে কারখানা মালিক মোহাম্মদ রাকিবকে (২২) এক লাখ টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন জানান, ‘একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

