![]() হিজলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
২৬ April ২০২৬ Sunday ৩:১৬:২৩ PM
হিজলা ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের হিজলায় ইয়াবাসহ কাজী রফিকুল ইসলাম (৩০) ও মেহেদী হাসান (২১) নামে দুইজন চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে হিজলা থানা পুলিশ । গতকাল শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয় । আটককৃত কাজী রফিকুল ইসলাম নরসিংহপুর গ্রামের কাজী নুর নবীর ছেলে ও মেহেদী হাসান দক্ষিণ গুয়াবারিয়া গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে । হিজলা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান এর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন । এসময় পশ্চিম গুয়াবাড়িয়া ব্রীজের উপর থেকে ৫০ পিস ইয়াবাসহ এই দুইজন মাদক ব্যবসায়ীদের আটক করা হয় । আটকের বিষয়ে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান বলেন, কাজী রফিকুল ও মেহেদী হাসান চিহ্নিত মাদক কারবারী ।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে । আগামীকাল রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে । মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে । সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

