![]() ভোলায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
২৭ April ২০২৬ Monday ২:৩০:২৫ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলা সদর উপজেলায় যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন- মো. মনির হোসেন ও মো. শহীদ সিকদার। তারা দুইজন উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাসিন্দা। লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া চরগাজী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। তিনি আরো জানান, পরে জব্দ গাঁজা এবং আটক মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

