![]() বরিশালে হাজারের ওপর রেস্তোরাঁ, নিরাপদ খাদ্যর তালিকায় মাত্র ৩২টি!
২৭ April ২০২৬ Monday ৯:৪২:৪৪ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() বরিশাল নগরীতে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে একের পর এক রেস্তোরাঁ। তবে এসব প্রতিষ্ঠানের সিংহভাগই চলছে নিয়ম-নীতির তোয়াক্কা না করে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তালিকায় মাত্র ৩২টি প্রতিষ্ঠানের নাম থাকলেও বাস্তবে নগরীতে রেস্তোরাঁর সংখ্যা হাজারের ওপরে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই কাঁচঘেরা বহুতল ভবনে গড়ে ওঠা এসব রেস্তোরাঁ এখন একেকটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায়, নগরীর সদর রোডের বহুতল ইমান আলী টাওয়ারের ৯ম ও ১০ম তলায় অবস্থিত স্টার কাবাব ও স্কাই লাউঞ্জ। প্রায় পাঁচ হাজার বর্গফুটের বিশাল এই রেস্তোরাঁ দুটিতে ক্রেতাদের নিরাপত্তার জন্য রয়েছে মাত্র তিনটি অগ্নিনির্বাপক যন্ত্র। ট্রেড লাইসেন্স আর কর্মীদের স্বাস্থ্য সনদ ছাড়া নেই অন্য কোনো বৈধ কাগজপত্র। এমনকি ‘স্কাই লাউঞ্জ’-এর নামে নথিপত্র থাকলেও সাইনবোর্ড লাগানো হয়েছে ‘স্টার কাবাব’-এর।
বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি, বরিশাল জেলা ও মহানগরীর সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিশু আক্ষেপ করে বলেন, ‘আগে সবকিছু একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হতো। এখন অনেক মালিকই কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

