" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরন


আমাদেরবরিশাল.কম

২৭ April ২০২৬ Monday ১০:১০:২১ PM


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।


সোমবার সকালে উপজেলার চর বাশুরী –ডুমজুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গারতা এহইয়ায়ে উলূমৃদ্দীন কওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, উপজেলা ইপিআই কর্মকর্তা এবিএম আনিসুল হক প্রমুখ।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী ও সুস্থ করে গড়ে তুলতে শৈশব থেকেই সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরো বলেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিশুদের স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন করে তুলবে। আলোচনা শেষে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।