![]() ঝড়ে কলাপাড়ায় পাঁচটি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত
২৮ April ২০২৬ Tuesday ৬:১৭:০৩ PM
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৫টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি। উপড়ে পড়েছে শত শত গাছপালা। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া চাকামইয়া, লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বেশকিছু ঘর-বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দরিদ্র পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহযোগিতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

