" />
AmaderBarisal.com Logo

ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানা


আমাদেরবরিশাল.কম

২৯ April ২০২৬ Wednesday ১২:১৪:৫১ AM

বাবুগঞ্জ(বরিশাল )প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলার মাধবপাশা ইউনিয়নের হিজলা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।

এ সময় মোঃ ইব্রাহিম (৩৫) নামের ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

মোঃ ইব্রাহিম উপজেলার মাধবপাশা ইউনিয়নের হিজলা গ্রামের বাসিন্দা।

ইউএনও আসমা উল হুসনা জানান, পুকুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নদী ও খালের প্রাকৃতিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।