" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হত্যা মমলার আসামীদের হুমকিতে আঙ্কিত পরিবারের সদস্যরা।


আমাদেরবরিশাল.কম

২৯ April ২০২৬ Wednesday ১:৫৬:২৭ PM

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।


পটুয়াখালীর কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ইসরাফিল মুন্সী ও রুবেল জামিনে বের হয়ে নিহতের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। এতে ফেরদৌসের পাঁচ বোন ও দুই ভাই চরম আতঙ্কিত হয়ে পরেছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদিক সম্মেলন করে তাদের এ আশঙ্কা প্রকাশ করেন নিহতের বোন মামলার বাদী হাওয়া বেগম ও মানসুরা বেগম।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কলাপাড়ার পশ্চিম মধুখালী সেতু সংলগ্ন খালের তীর থেকে মাটি চাপা দেয়া ফেরদৌস মুন্সীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুই দিন আগে নিখোঁজ হয় সে।
সংবাদ সম্মেলনে তার দুই বোন হাওয়া বেগম ও মানসুরা বেগম বলেন তাদের আপন বড় ভাই ফোরকান মুন্সী তাদের পৈত্রিক জমি দখল করতে তার ভাইকে ভাড়াটে লোক দিয়ে এ হত্যাকান্ড ঘটায়।
এ ঘটনায় ফোরকান মুন্সী, ইসরাফিল, রুবেল, ইউসুফ ফকির ও ফোরকান মুন্সীকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু ইসরাফিল ও রুবেল জামিনে বের হয়ে নিহত ফেরদৌস মুন্সীর ভাই ও বোনদের পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। তাই ভাই হত্যায় জামিনে বের হওয়া আসামীদের গ্রেফতার ও বিচার দাবি করেন প্রশাসনের কাছে।
#
কলাপাড়া,পটুয়াখালী



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।