" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান


আমাদেরবরিশাল.কম

২৯ April ২০২৬ Wednesday ৫:৩৫:৪০ PM

কাউখালী(পিরোজপুর)প্রতিনিধি
পুষ্টি বৈষম্যের দিন শেষ,স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৯ এপ্রিল, বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সসদ্য সচিব ডা: সুব্রত কর্মকার, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ এবাদ আলী মোল্লা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃআবদুল হান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আরিফুর রহমান, মেডিকেল অফিসার ডাঃঅমৃতা সরকার প্রমুখ।


বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে সঠিক পুষ্টির গুরুত্ব এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম, প্রধান সহকারী আসিফ আহমেদসহ স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ।


পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত স্কুল পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে এদিন পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন, কুইজ এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা এই সম্মাননা গ্রহণ করে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।