![]() বরিশালে ২৪ ঘণ্টায় ৭১.৮ মিলিমিটার বৃষ্টি
২৯ April ২০২৬ Wednesday ৫:৫১:৫৯ PM
নগর প্রতিনিধি: ![]() গত ২৪ ঘণ্টায় বরিশালে ৭১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় বরিশাল নদী বন্দরে এক নম্বর সংকেত জারি করা হয়েছে। তবে বরিশাল নদী বন্দরে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে কখনো ভারি আবার কখনো মাঝারি আকারে বজ্রসহ বৃষ্টি হয়। এতে বরিশাল মহানগরীর বগুড়া রোড, সদর রোড, বটতলাসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদফতর বরিশাল কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক মো. আব্দুল কুদ্দুস জানান, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী চার দিন এ অবস্থা থাকতে পারে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

