" />
AmaderBarisal.com Logo

দুমকিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন


আমাদেরবরিশাল.কম

২৯ April ২০২৬ Wednesday ৮:০৫:৩৫ PM

দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলায় কালবৈশাখী ঝড় ও টানা ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছ উপড়ে পড়ে ও ডালপালা ভেঙে বিভিন্ন এলাকার কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে যাওয়ায় উপজেলার বহু এলাকায় রাতভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবল বেগে কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়। ঝড়ের তাণ্ডবে উপজেলার লেবুখালী, পায়রা সেতু সংলগ্ন সড়ক, মৌকরণ, আঠারোগাছিয়া, জামলা ও গাবতলীসহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে। কয়েকটি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ঝড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সড়কের ওপর গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটি ও তারের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে টানা বৃষ্টিতে উপজেলার নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। এতে মাঠের মুগডাল, আলু, মরিচসহ বিভিন্ন রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। ফসল ঘরে তোলার আগমুহূর্তে এমন দুর্যোগে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের সময় আতঙ্কে মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। দুর্যোগ শেষে বিভিন্ন সড়কে গাছ পড়ে থাকায় চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।
দুমকি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।