![]() রাতেই বরিশাল সহ ১১ জেলায় ভয়ংকর কালবৈশাখীর তাণ্ডবের হুঁশিয়ারি
২৯ April ২০২৬ Wednesday ৯:৪০:০৮ PM
![]() রাতের মধ্যেই দেশের ১১ জেলায় তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়— এমন আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট অঞ্চলগুলো। বুধবার (২৯ এপ্রিল) রাতেই কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। একই সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার, ফেনীতে ১৪৮, ময়মনসিংহে ১১৫, পটুয়াখালীর খেপুপাড়ায় ১১৪ এবং কুমিল্লায় ১০৩ মিলিমিটারসহ দেশের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হয়েছে। যদিও এই পরিস্থিতির পর আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

