Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৬:৫০ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক
৩০ April ২০২৬ Thursday ২:০২:১০ PM
Print this E-mail this

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে বেসরকারি প্রতিষ্ঠান সফট বাইটের একটি শাখার ম্যানেজার ফয়সাল বাদশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর তাঁর রুমমেট নাইমুল ইসলাম চয়ন পলাতক রয়েছেন। চয়নের বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের পৌর এলাকার সবুজবাগ ১০ নম্বর লেনের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত ফয়সাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা মো. জসিম উদ্দিনের ছেলে। তিনি পটুয়াখালীর সফট বাইট নামক একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন ফয়সাল। 

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজেদুল ইসলাম সজল বলেন, ‘আবদ্ধ অবস্থায় একটি ঘরে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিআইডি, পিবিআইসহ সকলে আমরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন ধরনের আলামত জব্দ করেছি। বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা জানতে পারব, এটি হত্যা নাকি আত্মহত্যা।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com