“বঙ্গোপসাগর ও নদনদীতে অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর।” এই শ্লোগান নিয়ে উপকূলের জেলেদের জীবন-জীবিকা রক্ষায় করনীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ড্রিম রিসার্স এন্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের উদ্যোগে সভার সভাপতিত্ব করেন পরিবেশ কর্মী মেজবাহ উদ্দিন মাননু। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর গবেষক ও সহকারি অধ্যাপক মীর মোহাম্মদ আলী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সভাপতি হুমায়ুন কবির, বাংলাভিশন এর সিনিয়র রিপোর্টার, কেফায়েত শাকিল, কালের কন্ঠ ব্যুরো প্রধান মোঃ রফিকুল ইসলাম। মাছরাঙ্গা টেলিফোনের বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফ, সাংবাদিক মোঃ ফরিদ উদ্দিন বিপু, মিলন কর্মকার রাজু, জসীম পারভেজ এবং উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামের জেলে মোঃ হাসান খান, চর নিশানবাড়িয়া গ্রামের আবদুল মন্নান, হিরন মিয়, মো সোহগ গাজী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পার্লামেন্টনিউজ এর সম্পাদক সাকিলা পারভীন। বাংলাভিশন এর বিশেষ প্রতিনিধি, জিয়াউল হক সবুজসহ অন্যান্যরা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।