Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৮:১৬ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে যুবদল নেতা হত্যা মামলা: ১৩ বছর পর চার্জশিট, ১৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
২ May ২০২৬ Saturday ৩:৫৩:৪১ PM
Print this E-mail this

বাউফলে যুবদল নেতা হত্যা মামলা: ১৩ বছর পর চার্জশিট, ১৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে যুবদল নেতা মনিরুল হক মৃধা হত্যা মামলায় দীর্ঘ ১৩ বছর পর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযোগপত্র দাখিল করেছে। অভিযোগপত্র আমলে নিয়ে আদালত ১৯ জন আসামির বিরুদ্ধে বিচারকার্য শুরুর নির্দেশ দিয়েছেন এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেনেসাঁ খান চার্জশিট গ্রহণ করে এ আদেশ দেন। এর আগে পুলিশসহ একাধিক সংস্থা মামলাটি তদন্ত করলেও সন্তোষজনক প্রতিবেদন দিতে পারেনি।

সিআইডির অভিযোগপত্রে বলা হয়েছে, হত্যাকাণ্ডে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, তার ছেলে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান, তার ভাগ্নে ইউপি সদস্য সুমনসহ মোট ১৯ জন জড়িত।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৩ সালের রমজান মাসে বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের পক্ষে ঈদের শুভেচ্ছা পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ওই সময় বগা ইউনিয়নের টাওয়ার সড়কে হামলার শিকার হন যুবদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মনিরুল হক মৃধা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় আহত হন নিহতের শ্যালক জাকির হোসেনও।

মামলার প্রধান সাক্ষী জাকির হোসেন বলেন, প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটলেও রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন সুষ্ঠু তদন্ত হয়নি। তবে দেরিতে হলেও বিচারকার্য শুরু হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ কাজ করছে। তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com