" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, যান চলাচল বন্ধ


আমাদেরবরিশাল.কম

২ May ২০২৬ Saturday ৭:৫৫:২৯ PM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে গাছপালা পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ এ ছাড়াও বিভিন্ন এলাকায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২ মে) দুপুরে ঘণ্টাব্যাপী চলে দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি।

শহরের শেখপাড়া, মাছিমপুর, সার্কিট হাউসসহ বিভিন্ন এলাকায় বড় বড় গাছ পড়ে বরিশাল-পিরোজপুর-খুলনায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অর্ধশত স্থানে গাছপালা পড়ে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার কথাও জানিয়েছে তারা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।