![]() পিরোজপুরে চার মাদকসেবীর কারাদণ্ড
৩ May ২০২৬ Sunday ১:৪১:০৩ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুর সদর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ মাদকসেবী ও কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। শনিবার (২ মে) পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন এ দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর মহল্লার মো. শাওন শেখকে (২৮) ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। সদর উপজেলার শেখাপাড়া মহল্লার শাকিবুর রহমান মঈনকে (২০) গাঁজা সেবনের অপরাধে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।একই অপরাধে পৌর শহরের মাছিমপুর মহল্লার মো. জিন্নাহ শেখ (২০) ও মো. ইমতিয়াজ আহমেদ (১৯) প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

